1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইন টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ! পবিত্র মক্কা-মদিনার বরকতময় ভূমি থেকে নড়াইলবাসীর জন্য দোয়া ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল নওগাঁর বদলগাছীতে ৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ!

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে



তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা:

‎চলতি মৌসুমে দীর্ঘদিন ইলিশের দেখা না পেলেও হঠাৎ গভীর বঙ্গোপসাগরে এক জালেই প্রায় ১০০ মণ ইলিশ পেয়েছেন বরগুনার পাথরঘাটার ‘এফবি নাজমা’ ট্রলারের জেলেরা।

‎বিপুল পরিমাণ মাছ নিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ফেরে ট্রলারটি। ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হন তারা।

‎শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখতে পান। মাছের পরিমাণ এত বেশি ছিল যে, জাল থেকে মাছ ছাড়াতেই তাদের হিমশিম খেতে হয়। ট্রলার মালিক এনামুল হোসাইন জানান, প্রায় ১০০ মণ ইলিশ ২৫ হাজার টাকা মণ দরে বিক্রি করে প্রায় ২৫ লাখ টাকা পাওয়া গেছে।

‎মাছের আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কম হয়েছে বলেও জানান তিনি। পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, চলতি মৌসুমে এ এলাকায় এক ট্রলারে একসঙ্গে ১০০ মণ ইলিশ পাওয়ার ঘটনা এটাই প্রথম। জেলেরা জানান, দীর্ঘদিন মাছ না পাওয়ায় সংসার চালাতে তাদের কষ্ট হচ্ছিল।

‎একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এদিকে এ ঘটনায় অন্যান্য ট্রলার মালিক ও জেলেরাও নতুন আশায় গভীর সাগরে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।