1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির পীরগঞ্জ পৌরসভার ডেঙ্গু ও পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বাইসাইকেলসহ ১ জন আটক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক অষ্টগ্রামে জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওসি, সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক দিনাজপুর বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, সরকারি-বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা ‎বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ​ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

পদ্মপুকুর ও গাবুরা সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লক্ষ্য টাকা বাজেট 

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়ে ১২ নম্বর গাবুরা ইউনিয়ন হয়ে কয়রা উপজেলার বেদকাশী খেয়াঘাট পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ এবং একটি কালভার্ট নির্মাণের জন্য ২৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা অনুমোদন হয়েছে। এতে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অন্যতম কারণ ছিল সড়কটির বেহাল অবস্থা। নতুন সড়ক ও কালভার্ট নির্মাণ হলে দুই ইউনিয়নের মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কয়রা উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে বলে তারা আশা করছেন।

স্থানীয়দের ভাষ্য, সড়ক ও কালভার্ট নির্মাণের অনুমোদন পাওয়ার পেছনে ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা ফরিদ-উদ-দৌলা ফেরদৌস, যিনি স্থানীয়ভাবে ‘নিকসন খান’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন। এ কারণে দুই ইউনিয়নের অনেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।স্থানীয়দের আরও দাবি, জনপ্রতিনিধি না হয়েও ফরিদ-উদ-দৌলা ফেরদৌস পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজে সহযোগিতা করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয়ভাবে তাঁর প্রতি সমর্থন রয়েছে বলেও তাঁরা জানান।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা ভবিষ্যতে ফরিদ-উদ-দৌলা ফেরদৌসকে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী। তবে এটি স্থানীয়দের ব্যক্তিগত মতামত ও প্রত্যাশা।

সড়ক ও কালভার্ট নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আসবে বলে স্থানীয়রা আশা করছেন। একই সঙ্গে প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।