স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রুহিয়া মাহমদপুর এলাকা থেকে সাদনান বিন সোহান (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টার দিকে বাড়ি থেকে সমষপুর হাফেজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, সাদনান নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হওয়ার পর নির্ধারিত সময়ে মাদ্রাসায় পৌঁছায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
নিখোঁজ সাদনানের পরিচয়
নাম: সাদনান বিন সোহান
বয়স: ১৩ বছর
পিতা: সুমন হোসেন তোতা
মাতা: সাবানা কুইন বিউটি
গ্রাম: রুহিয়া
ডাকঘর: হাটগাঙ্গোপাড়া
ইউনিয়ন: ১নং গোবিন্দপাড়া
থানা: বাগমারা
জেলা: রাজশাহী
শারীরিক বর্ণনা:
সাদনানের উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। গায়ের রং শ্যামবর্ণ এবং মাথায় চুল রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কলিজা রঙের পাঞ্জাবি ও কালো রঙের পায়জামা।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাদনানের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে তার বাবা সুমন হোসেন তোতা’র ০১৭১৩৭৮১৯০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিকটস্থ থানায় তথ্য দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।
এ ঘটনায় বাগমারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ৬৪৫।
সাদনানের সন্ধান পেলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সঙ্গে অথবা বাগমারা থানায় যোগাযোগ করুন।