1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন ঘিরে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর শুরু মোবাইলের জন্য অপ্রতিম হত্যা, দুই কিশোর যাচ্ছে সংশোধনাগারে  দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক – ১১ নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

জাতিসংঘ অধিবেশন ঘিরে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর শুরু

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টার:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সোমবার ভোর ৬টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

 

২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ।

 

ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয় তুলে ধরবেন তিনি। পাশাপাশি রোহিঙ্গা সংকট, যুব ও নারীর ক্ষমতায়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

 

সফরকালে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট নিয়েও একটি পার্শ্ব অনুষ্ঠানে অংশ নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানাবেন।

 

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

 

ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয় তুলে ধরবেন তিনি। পাশাপাশি রোহিঙ্গা সংকট, যুব ও নারীর ক্ষমতায়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।