1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর বরখাস্ত দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি :

নড়াইলে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন, গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনিরুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে। বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই মেলায় স্থান পেয়েছে। এসব বই ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে।

মেলার প্রথম দিনেই শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকদের আশা, পাঁচ দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আগ্রহ সৃষ্টি হবে।

এদিকে, বইমেলা উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শিশু থেকে উন্মুক্ত পর্যায়ে চারটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি গ্রুপে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।