1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওসি, সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক দিনাজপুর বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, সরকারি-বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা ‎বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ​ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন পোরশায় বিএমডিএ’র ১৬টি শিশু গাছ অবৈধভাবে কর্তন তদন্ত করে আইনানুগ ব্যবস্থার আবেদন পোরশায় ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড, প্রধান শিক্ষককে ২ ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ বিজিবির অভিযানে ২৬ প্রাচীন মূর্তি, ১,৮১৮ মুদ্রা জাতীয় জাদুঘরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি

অষ্টগ্রামে জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওসি, সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওসি, সাংবাদিক সহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল ৩টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম বলেন, দুপুর ২টা পর্যন্ত ৩০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য হাস্পাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কয়েকজনকে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন অভিযোগ করেন, বিলমাকশা জলমহালটি গত বছর তিনি ইজারা নিয়েছিলেন। এবারও সর্বোচ্চ দরদাতা হলেও উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে জলমহালটি লুটপাটের জন্য তিনি (সৈয়দ সাঈদ আহমদ) স্থানীয় সাধারণ মানুষকে উসকে দিচ্ছেন। এমনকি আজ তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। তার দাবি, শাহিনের সমর্থকেরাই প্রথমে তার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।