1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০ রাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যা রাজশাহী নগরীর রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান হাপানিয়া কে.এম. ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন প্রবাসে থেকেও নাড়ির টান: ১০০টি অসহায় পরিবারকে  ঘর উপহার দিলেন লন্ডন প্রবাসী পলাশ খান কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন পোরশায় মাটির গর্তে মিলল ৩,৮৭০ ট্যাপেন্টাডল, গ্রেপ্তার ২ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও নিয়ে আলোচনা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চাইনিজ কুড়াল হাতে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের ভাবমূর্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় জলমহাল দখলকে কেন্দ্র করে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের একটি ভিডিও ফুটেজে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকিরকে চাইনিজ কুড়াল হাতে সংঘর্ষে অংশ নিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এদিকে সৈয়দ তাওকিরের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, মামলা বাণিজ্য, মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার এজেন্টসহ বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে।

তবে এসব অভিযোগগুলোর বিষয়ে সৈয়দ তাওকিরের বক্তব্য জানতে চাইলে তিনি অঅভিযোগ অস্বীকার করে দাবি করেন সংঘর্ষের ঘটনা থামানোর জন্য আরেকজনের হাত থেকে চাইনিজ কুড়ালটি নিয়ে তিনি প্রতিপক্ষের দিকে এগিয়ে যান।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক মুঠোফোনে বলেন, “বিষয়টি সত্য, আমরা সকলেই অবগত। কিন্তু এ বিষয়ে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে পারব না।”

অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল বলেন, “বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে যাচাই-বাছাই করে সত্যতা পেয়েছি। এ বিষয়ে আমি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে জানিয়েছি। জেলা নেতৃবৃন্দ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।”
সৈয়দ তাওকিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সংঘর্ষের ভিডিও নিয়ে এখন জেলা ছাত্রদলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

এবিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ মুঠোফোনে এ প্রতিনিধি-কে জানান, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ তাওকিরদের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু সে জড়িত কি-না / তার হাতে চাইনিজ কুড়াল ছিল কি-না এবিষয়ে আমি এখনো অভিযোগ পাইনি, ছাত্রদল কখনো সন্ত্রাসীদের সাথে নিয়ে রাজনীতি করেনা। অভিযোগ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে জানতে জাতীয়তাবাদী ছাত্রদল (কেন্দ্রীয় সংসদ) এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।