1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তাহেরপুর বাজারে নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ ‎ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ অরুণ দাসের লাশ ৩ দিন পর উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস ( ২২) নামে এক জেলের মরদেহ ৩ দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৭ ই অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই- সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠাকুর হাটির কানু দাসের পুত্র। ঠাকুর হাটি গ্ৰামের সৌরভ দাস জানান, সোমবার দুপুরে সিলুন্দিয়া গ্ৰামের পূর্ব দিকে ধনু নদীতে একটি ছোট নৌকায় বসে মাছ ধরছিলেন দুই ভাই অরুণ দাস ও বড় ভাই সাগর দাস। এসময় কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নদী পথে সুনামগঞ্জের উদ্দেশ্য যাওয়া একটি বাল্কহেড তাদের মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। নৌকায় থাকা বড় ভাই সাগর দাস সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ দাস নদীতে পড়ে নিখোঁজ হন । পরে স্থানীয়রা বিভিন্ন ভাবে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি । ৩ দিন পর আজ বুধবার সকালে বাকসাই- সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।‌ তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।‌তিনি আরো জানান, দূর্ঘটনা জড়িত বাল্কহেডটি প্রথম দিনেই জব্দ করা হয়েছে এবং এতে থাকা ৫ জনকে আটক করা হয়েছে । এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।