1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তাহেরপুর বাজারে নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ ‎ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটায় পুত্রবধূকে ধর্ষণ অভিযোগ মারধর ও ভয়ভীতি অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি শাহানারা খাতুন দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, উপজেলার কুলিয়া ইউনিয়নের রহমতপুর (দেয়াপুর) এলাকার বাসিন্দা শাহানারা খাতুন তাঁর একমাত্র ছেলে শাহিনুর ও পুত্রবধূ সাদিয়া সুলতানাকে নিয়ে বসবাস করেন। অভিযুক্ত মো. আরিফুল ইসলাম মিস্ত্রি (৫০), তাঁর দুই ছেলে ইয়াছিন আলী (২৫) ও মাহসিন আলী (১৯) একই এলাকার বাসিন্দা।
শাহানারা খাতুনের অভিযোগ, তাঁর পুত্রবধূ সাদিয়া সুলতানার প্রতি অভিযুক্ত আরিফুল ইসলাম বিভিন্ন সময় কুনজর দেন এবং কুপ্রস্তাব দেন। এতে সাদিয়া রাজি না হওয়ায় তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।
লিখিত অভিযোগে শাহানারা খাতুন বলেন, গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে তিনি ও তাঁর পুত্রবধূ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত আরিফুল ইসলাম ঘরে ঢুকে তাঁর পুত্রবধূকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে বাধা দিলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে পুত্রবধূ ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তাঁকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ২৬ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্ত ব্যক্তি পুনরায় ঘরে ঢুকে একই ধরনের আচরণের চেষ্টা করেন। এ সময় অভিযুক্তের দুই ছেলে ইয়াছিন আলী ও মাহসিন আলী তাঁদের মারধর করেন বলে অভিযোগ করেছেন শাহানারা খাতুন।
এরপর ২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্তদের পরিবারের লোকজন তাঁদের বাড়িতে এসে শাহানারা খাতুন ও তাঁর পুত্রবধূকে মারধর করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁরা আহত হন বলেও দাবি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে স্থানীয় দুজন ব্যক্তি—ছবি খাতুন ও নূরজাহান খাতুন—ঘটনাগুলো দেখেছেন ও শুনেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
শাহানারা খাতুন বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শাহানারা খাতুন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।