1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তাহেরপুর বাজারে নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ ‎ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

জাঁকজমকপূর্ণ পরিবেশে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় নগরীর হোটেল স্টারের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সিটি করপোরেশন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে নগরীর জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাসিক প্রশাসক আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শুদ্ধতা নিশ্চিত করায় দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন বিশেষ সম্মাননা অর্জন করেছে। এ অর্জন কাজের স্বীকৃতির পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। রাজশাহীকে একটি আধুনিক ও বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলতে তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ফোরামের প্রধান নির্বাচন কমিশনার এবং দৈনিক গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা-২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান মঈন উদ্দিন, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান এবং শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ আকবর আলী।

বক্তারা সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজশাহীর উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সাংবাদিক সংগঠনগুলোর ভূমিকার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য, সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।