1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তাহেরপুর বাজারে নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ ‎ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

পোরশায় পলাশবাড়ী চাচাইবাড়ী কামিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন

নাইম স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
oplus_0
নওগাঁর পোরশা উপজেলার পলাশবাড়ী চাচাইবাড়ী কামিল (এম.এ) মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম,  সদস্য আলহাজ্ব মোঃ আঃ মজিদ, গাংগুরিয়া ইউনিয়ন বিএনপি সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং বিএনপির সিনিয়র নেতা তৌফিকুর রহমান শাহ চৌধুরী। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আধুনিক ও শিক্ষাবান্ধব অবকাঠামোর গুরুত্ব রয়েছে। নবনির্মিত ভবনের ফলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা উন্নত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।
তারা আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।