1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তাহেরপুর বাজারে নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ ‎ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

নাচোলের দুই ইউপি চেয়ারম্যানকে পূর্ণবহালের আনন্দে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গণসংবর্ধনা দিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নাচোল রেলস্টেশন প্ল্যাটফর্মে কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ও নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলামকে এ সংবর্ধনা দেওয়া হয়। ৫০ দিন পর প্রিয় জনপ্রতিনিধিদের ফিরে পেয়ে দুই ইউনিয়নের সর্বস্তরের মানুষ ফুল দিয়ে, মালা পড়িয়ে তাদের বরণ করেন। উল্লেখ, সরকার ঘোষিত ফ্যামিলি কার্ডের জরিপ কাজে গণনাকারী ও সুপারভাইজার পদে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বঞ্চিতদের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দোষারোপ করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৪ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় এই দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছিল। পরবর্তীতে বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান জেলা প্রশাসকের মাধ্যমে ঘটনার লিখিত জবাব প্রদান করেন। তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের চূড়ান্ত নির্দেশ দেয়। পুনর্বহালের খবর এলাকায় পৌঁছালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। এরই প্রেক্ষিতে এই গণসংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় বক্তারা অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয় হয়েছে উল্লেখ করে দুই চেয়ারম্যানের উত্তরোত্তর সাফল্য ও এলাকার সার্বিক উন্নয়ন বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ,বিএনপি নেতা শাজাহান আলী মেম্বার,বেনজির আহমেদ,তৌফিক মাস্টার,সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং দুই ইউনিয়নের হাজারো সাধারণ মানুষউপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।