1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তাহেরপুর বাজারে নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ ‎ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে সিজারের অভিযোগ, নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
Oplus_131072

নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসায় অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় ‘আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতাল’-এর মালিক মো. আহসান হাবিবকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।

গ্রেফতার আহসান হাবিব উপজেলার শহরন্দ গ্রামের মৃত আনিছুর রহমান ও রাবেয়া বেগমের ছেলে। পুলিশ তাকে উপজেলার সরাইগাছী এলাকা থেকে গ্রেফতার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ২০২৬ বিকেলে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুর রাকিবের ছেলে মো. আমিন (৩৮) তার প্রসববেদনায় আক্রান্ত স্ত্রী খাদিজা খাতুনকে নিরাপদ প্রসব ও চিকিৎসার জন্য আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদন পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর স্বামী অপারেশনের সম্মতি দেন এবং হাসপাতালের নির্ধারিত খরচ পরিশোধ করেন।

তবে অভিযোগে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রোগীর পরিবারকে না জানিয়ে ডা. শারমিন আক্তারের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করান।

অপারেশনের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। অভিযোগ অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে সময়ক্ষেপণ করে এবং একপর্যায়ে নবজাতককে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।

পরে শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরিবারের সদস্যরা দ্রুত নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় নবজাতকের পরিবার চিকিৎসায় অবহেলা ও প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করে।

মামলার পর নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের জন্য পোরশা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতার প্রাথমিক তথ্য ও সংশ্লিষ্টতার বিষয়টি পাওয়ার পর পোরশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি ও আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালের মালিক মো. আহসান হাবিবকে সরাইগাছী এলাকা থেকে গ্রেফতার করে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।