
গত ১০ অক্টোবর এফএনএস২৪.কম ও নতুন দর্পণ অনলাইন পোর্টালে “বাগমারায় নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণ,উদাসিন কর্তৃপক্ষ”শিরোনামেসহ আরো কিছু পত্রিকা ও অনলাইন পত্রিকাই একই নিউজটি বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সেখানে বাগমারার আউচপাড়া ইউনিয়নের কিছু অংশ ও গোবিন্দপাড়া ইউনিয়নের কিছু অংশের ১৪৫০ মিটার রাস্তার (এলজিইডি)’র কাজ নিয়ে যে সকল তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন, কারন প্রকাশিত সংবাদের কোন তথ্যই সঠিক নয়। কেননা এলজিইডি কর্তৃপক্ষের সঠিক তদারকির মাধ্যমে এখানে শতভাগ নিয়ম মেনে কাজ করা হচ্ছে।
একটি কুচক্রী মহল স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে উদ্দ্যেশ্য প্রনোদিত ঐ কাজের বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। যা চরম ভাবে মানহানিকর। এ ধরনের মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে এলাকায় সুনাম নষ্ট করার হীন ষড়যন্ত্র বলে আমি মনে করি। কাজেই এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ অছির উদ্দিন(প্রতিনিধি)
মেসার্স আরাফ এন্টারপ্রাইজ
বাগমারা,রাজশাহী।