1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা   কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ “সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন নারী মাদক কারবারি গ্রেফতার”

বদলগাছীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবি পালিত

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি বদলগাছী:

নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম ও সুধিজনদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে।
২৬ আগষ্ট বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য দেন বদলগাছী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আলআমিন সরদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যথাক্রমে বদলগাছী থানার ওসি মুহম্মদ রুহুল আমিন ও উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী। অপরদিকে ওলামায়ে কেরামদের মধ্য থেকে বক্তব্যদেন বদলগাছী উপজেলা মডেল মসজিদের খতিব নাবিল আহসান, পবিত্র কোরআন পাঠ ও নাতে রসুল পরিবেশন করেন যথাক্রমে কারী মোঃ আব্দুর রহমান খতিব সোহসা উত্তরপাড়া জামে মসজিদ ও আততাব হোসেন খতিব ইসমাইলপুর জামে মসজিদ।
বক্তরা বলেন আমাদের দৈনদৈনিক জীবনে প্রিয়নবী হযরত মুহাম্মদ(সাঃ)এর আদেশ,উপদেশ ও নিষেধগুলো মেনে চললে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে শান্তি ফিরে আসবে। অনুষ্ঠান শেষে দেশ এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের বৃহত্তর ঐক্য, শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন বদলগাছী উপজেলা মডেল মসজিদের খতিব মৌলনা নাবিল আহসান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।