1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যান্টিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সহ নতুন কুঁড়ির সূচনা অনুষ্ঠান পোরশায় জাতীয় যুব দিবস পালন দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তাহেরপুর বাজারে নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ ‎ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

দিনাজপুর বীরগঞ্জের কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

 

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ কবিরাজহাট রহিম বখ্স হাইস্কুল মাঠে ভাবকি কেএফটি ফুটবল ৮ টিমের টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ভোগনগর ইউনিয়ন যুব সমাজের আয়োজনে এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অফ কমার্সের পরিচালক, সাবেকে ভিপি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।

তাছাড়া ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া (জাকির), ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক এবং ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন বাবু।

ছাত্র বিষয়ক সম্পাদক সবার প্রিয় নেতা শাহজাহান সিরাজ শিপন।

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আরজু রহমান হিরু।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।

নির্ধারিত সময় সুচি অনুযায়ী বিভন্ন তারিখে ৮ টিমের খেলা অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁ সদর বনাম হারাগঞ্জ রংপুর উদ্বোধনী খেলায় দুটি দল অংশ গ্রহণ করে, দুই দলের খেলা দেখে দর্শকরা দারুন আনন্দ উপভোগ করেন।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারাগাছ বিজয়ী দল হিসেবে ঘোষিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।