1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে সেল কাউন্টার মেশিনের শুভ উদ্বোধন

নাইম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে যুক্ত হলো আধুনিক ‘সেল কাউন্টার মেশিন’। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মেশিনের উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আতিকুর রহমান।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আতিকুর রহমান বলেন, “এই সেল কাউন্টার মেশিনটি চালুর ফলে এখন থেকে স্থানীয় রোগীরা খুব সহজেই এবং স্বল্প খরচে রক্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা (যেমন- CBC) এখানেই করাতে পারবেন। ফলে রোগীদের আর দূরে গিয়ে বা বাড়তি টাকা খরচ করে সিবিসি পরীক্ষা করাতে হবে না। স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে আমরা সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

​উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), অন্যান্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

​মেশিনটি উদ্বোধনের ফলে পোরশা উপজেলার সর্বসাধারণের চিকিৎসাসেবায় একটি নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।