1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

বাগমারায় বিএনপির সাবেক আহবায়ক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় মারামারির অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক,নরদাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন গত জাতীয় সংসদ নির্বাচনে তার পচ্ছন্দের ব্যাক্তি বাগমারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব কামাল হোসেন দলের বিএনপি মনোনীত প্রার্থী না হওয়া ধানের শীষের বিরোধীতা করেন এবং দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে শুক্রবার বিকেলে নরদাশ বাজারের মাদিলা মোড়ে মারামারির অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা যায় গত জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমানের পক্ষে কাজ না করে বাগমারা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক, নরদাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান নরদাশ ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন প্রকাশ্যে ধানের শীষের বিরোধিতা করেন এবং বাংলাদেশ জামায়াত ইসলাম সমর্থিত প্রার্থী ডাক্তার আব্দুল বারী সরদার এর পক্ষে দাঁড়িপাল্লায় দেন। এ নিয়ে নরদাশ ইউনিয়ন বিএনপি’ র মধ্যে বিষয়টি জানাজানি হলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এসব বিষয়ে জানাজানি হলে নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি-১ ও বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিকের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে রফিক ও মোশারফ সামর্থকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তা মারামারি রূপ নেই।

এ বিষয়ে নারদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বর্তমান সহ-সভাপতি মোহাম্মদ রফিক বলেন গত জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নরদাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রকাশ্যে ধানের শীষের বিরোধিতা করেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন তার প্রমাণ রয়েছে। এমনকি তিনি নিজের ভোট দাঁড়িপাল্লায় দিয়েছেনে এবং প্রফেসর নুরুল স্যার অসুস্থ হওয়ায় তার ভোট মোশারফ হোসেন দাঁড়িপাল্লায় দিয়েছেন।

যে মানুষটি দলের সাথে এত বড় গাদ্দারী করতে পারে সে আবার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে গণসংযোগ করে যাচ্ছেন। এ বিষয়ে তিনি কেন দলের সাথে এত বড় বেইমানি করেছেন তা তদন্তের জন্য দলের হাই কমান্ডের কাছে জোর দাবি জানান এবং মোশারফ এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানিয়েছেন। মারামারি বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ রফিক বলেন যিনি দলের সাথে এতো বড় বেইমানি করতে পারেন তিনি আবার কি করে দলের মনোনয়ন নিয়ে আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে যাচ্ছেন এরকম নির্লজ্জ বেহালককে দল থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আজকের বিষয়টি অনাকাঙ্খিতভাবেই একটু ধাক্কাধাক্কি হয়েছে বলে তিনি স্বীকার করেন।

এ বিষয়ে নরদাশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম বলেন মোশাররফ হোসেন দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন এবং আমি অসুস্থ হওয়ায় ভোট দিতে না পারাই তিনি আমার ভোটটাও দাঁড়িপাল্লায় দিয়েছেন। বিষয়টা খুবই স্পর্শকাতর । তবে ঘটনা পুরোটাই সত্য।

এসব বিষয়ে মোশারফ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।