
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের পয়নারী গ্রামের জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও ব্যবহারের অনুপযোগী অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের কষ্ট দূর করতে বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরি রবিউল আওয়াল নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে রাস্তাটি সংস্কারের পদক্ষেপ নেন।
https://www.facebook.com/share/v/18vigGQbav/
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত এই রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়েছিল, যাতায়াত করা বড় কষ্টদায়ক। আমাদের গ্রামবাসীর কষ্ট বিবেচনা করে বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরি রবিউল আওয়াল নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে রাস্তাটি সংস্কারের পদক্ষেপ নিয়েছেন সত্যিই তা প্রশংসার দাবিদার।