1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা   কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ “সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন নারী মাদক কারবারি গ্রেফতার”

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ব্ল্যাকমেইলিং ও হানিট্র্যাপ চক্রের মূল হোতা নারীসহ চারজন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকার এক স্কুল শিক্ষকের সাথে পূর্ব পরিচিত একই গ্রামের মোছাঃ চামেলি আক্তার মিলির গত ২৫ আগস্ট বিকেলে ফোনে কথা হয়। মিলি তাকে জরুরি কথা বলার কথা বলে নওগাঁ শহরের নিজ বাসায় ডেকে আনেন। শিক্ষকের সরলতার সুযোগ নিয়ে বাসায় পৌঁছানোর পর মিলি ও তার সহযোগীরা তাকে ঘরে আটকে ফেলে এবং মারধরের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে আসামিরা ওই শিক্ষককে জিম্মি করে ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং ২ লাখ টাকার চেকে সই করিয়ে ছেড়ে দেয়।

​ঘটনার পর ভিকটিম নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। এরপর বিরামহীন অভিযান চালিয়ে নওগাঁর বিভিন্ন স্থান থেকে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো:মোছাঃ চামেলী আক্তার মিলি (৪৫): স্বামী- মৃত হামিদুর রহমান, সাং- কোমাইগাড়ি পূর্বপাড়া, থানা ও জেলা- নওগাঁ সদর।মোঃ রাকিব হাসান (২৯): পিতা- মোঃ নান্টু প্রামানিক, সাং- বেড়াহাসন, থানা- আত্রাই, জেলা- নওগাঁ।মোঃ সোহরাব হোসেন (২৬): পিতা- মোঃ সেকান্দর আলী, সাং- নিহনপুর পূর্বপাড়া, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ।মোঃ নাঈম হোসেন (২৫): পিতা- মোঃ সামসুল ইসলাম, সাং- ফুটানিগঞ্জ, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া।

​নওগাঁ সদর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা একটি আন্তঃউপজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মানুষকে নানা কৌশলে প্রলোভন দেখিয়ে ও ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে আনত। পরবর্তীতে আপত্তিকর ছবি তুলে বা ভয়ভীতি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিত।

​গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।