1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
‎‎পহেলা আগষ্ট দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকায়
“বাগমারায় দাঁড়িপাল্লায় ভোট দেওয়া নিয়ে বিএনপি দু’পক্ষের মারামারি”শিরোনামে, অননিউজ২৪.কম,দৈনিক বাংলাদেশ ক্রাইম বার্তা.কম  সহ আরো কিছু পত্রিকা ও অনলাইন পত্রিকাই একই নিউজটি বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সেখানে আমাকে জড়িয়ে যে সকল তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন, কারন প্রকাশিত সংবাদের কোন তথ্যই সঠিক নয়।আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। যা চরম ভাবে মানহানিকর। এ ধরনের মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন  সংবাদ প্রচার করে এলাকায় আমার সুনাম নষ্ট করার হীন ষড়যন্ত্র বলে আমি মনে করি। ঘটনাস্থলে আমি ছিলাম না,পরে শুনেছি এবাদুল হক নামের আমার এক কর্মীকে অন্যায় ভাবে নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও নরদাশ ইউনিয়ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ রফিক মারপিট করেছেন।কাজেই এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
‎প্রতিবাদকারী
মোঃ মোশাররফ হোসেন
সাবেক আহবায়ক,
বাগমারা উপজেলা বিএনপি।
সাবেক চেয়ারম্যান,
২নং নরদাশ ইউনিয়ন পরিষদ।
সভাপতি,
২নং নরদাশ ইউনিয়ন বিএনপি।
‎বাগমারা, রাজশাহী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।