
রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা বাজারে নরদাশ ইউনিয়নের সুজনপালশা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে আজিবুল হক (৫৫) এর উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায় একইগ্রামের মুনসুর রহমানের ছেলে আব্দুল লতিফ নামের এক মাদকব্যবসায়ী ও তার দুই সহযোগী।
গত ২৭জুলাইয়ের বাগমারা থানার ৩৪নং মামলা সুত্রে জানা যায় বিবাদী আঃ লতিফ ঐ এলাকায় দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রয় ও যুবকদেরকে মাদক সেবনে উৎসাহ প্রদান করে যুবসমাজকে নষ্ট করছিলো। এসব বিষয়ে আজিবুল হক যখন আঃ লতিফ কে এলাকায় মাদক দ্রব্য বিক্রয়ে বাধা নিষেধকে কেন্দ্র করে ২১-০৭-২০২৬ইং তারিখে রাত্রী ১০.১৫ টার সময় বাইগাছা মোড়ে জনৈক আবুল ওয়াহেদ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর সুজনপালশা গ্রামের মুনছুর রহমানের ছেলে আঃ লতিফ এর সহযোগী
হাফিজুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৮), দেলখুস এর ছেলে মোঃ নোমান (২৮) লোহার রড ও হাতুড়ী দিয়ে আজিবুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং তার কাছে থাকা ৪৫,৭৩০/- (পঁয়তাল্লিশ হাজার সাতশত ত্রিশ) টাকা ছিনিয়ে নেয়।
এসব বিষয়ে মামলার বাদীর ছেলে সাদ্দাম হোসেন বলেন লতিফ ও তার কয়েকজন সহযোগী কয়েকজন মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ট ৫-৭গ্রামের সাধারণ লোকজন।
তাদেরকে কেউ মাদক ছাড়তে বললেই তাদের জীবনে নেমে আসে অন্ধকার,আমার বাবা তাদের মাদক ছাড়তে বলায় তারা আমার বাবাকে রাতের আধারে হত্যা করতে লেগেছিলো। পরে আমরা বাগমারা থানায় মামলা করলে উল্টো আবারো তারা আমাকে এবং আমার বাবাকে এবারে মেরে দুনিয়া থেকে তুলে দিয়ে লাম গুম করে ফেলার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ডিএম জহিরুল ইসলাম বলেন আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।ইতিমধ্যেই আসামীদের ধরতে আমরা একাধিক জায়গায় অভিযান পরিচালনা করেছি।আশা করি দ্রুতই আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।