
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি দলীয় কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েলের আয়োজন ও সভাপতিত্বে জেলা বৈদেশিক কল্যাণ সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের জন্মদিন উপলক্ষে তাঁকে আনুষ্ঠানিক বিপুল সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্রাঞ্চলের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা, দিনাজপুর-১ বীরগঞ্জ কাহারোল আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, চেম্বার অফ কমার্সের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক সমিতির সভাপতি, আসন্ন উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, পৌর যুবদল আহবায়ক আরিফ মাসুম পল্লব, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, মমতাজুল করিম তাজুসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনার পুর্বে সবার প্রিয়নেতা আলহাজ্ব আমিরুল বাহারের জম্মদিনে মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সংবর্বধিত করা হয়।
এ ধরনের একটি আয়োজনে আমির বাহার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগ আব্লুত সংক্ষিপ্ত বক্তব্য দেন।