
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ২০শে জুন,বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ+২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান সেলাই মেশিন বিতরণ করেন। উপজেলা প্রকৌশলী(এলজিইডি) সাদিকল ইসলাম জানান, সরকারের এডিপি খাত থেকে উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রশিক্ষিত ৩৫জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হলো। সেলাই মেশিন পেয়ে মহিলারা স্বাবলম্বী হবেন বলে তাদের প্রতিক্রীয়া ব্যক্ত করেন।
এসময় উপজেলা প্রকৌশী(এলজিইডি) সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, পৌর নায়বে আমীর ডাঃ রফিকুল ইসলাম, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।