শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে পোরশার নিতপুর মাস্টারপাড়া তিন গম্বুজ মসজিদ
নাইম স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
২২
বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্য ও মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে শত বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিতপুর মাস্টারপাড়া তিন গম্বুজ বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদ। কালের সাক্ষী হয়ে থাকা এই প্রাচীন মসজিদটি শুধু একটি উপাসনালয়ই নয়, বরং এই অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
উপজেলার নিতপুর মাস্টারপাড়ায় অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটির মূল আকর্ষণ এর ছাদের ওপর নির্মিত দৃষ্টিনন্দন তিনটি গম্বুজ। প্রাচীন যুগের স্থাপত্যশৈলীর অনুকরণে তৈরি এই গম্বুজগুলো দূর থেকেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। মসজিদের দেয়াল ও ভেতরের কারুকার্যেও রয়েছে প্রাচীন মুসলিম ঐতিহ্যের ছোঁয়া। শত বছর পার হলেও এর গাম্ভীর্য ও সৌন্দর্য এখনো এ অঞ্চলের মানুষকে মুগ্ধ করে চলেছে।
স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে এবং বিশেষ সহযোগিতায় এই মসজিদটি নির্মিত হয়েছিল। যুগের পর যুগ ধরে এই অঞ্চলের মানুষ এখানে শুধু নামাজই আদায় করেননি, বরং মসজিদটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সামাজিক সম্প্রীতি ও ইসলামি শিক্ষার এক আবহ।
ঐতিহ্যবাহী এই তিন গম্বুজ বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিদিন শত শত মুসল্লি জামায়াতের সাথে নামাজ আদায় করেন। বিশেষ করে জুমার নামাজে এখানে তিল ধারণের ঠাঁই থাকে না। এছাড়া পোরশা উপজেলার বাইরে থেকেও অনেক সাধারণ মানুষ ও দর্শনার্থী আসেন প্রাচীন এই মুসলিম স্থাপত্যের নিদর্শনটি একনজর দেখতে।
মসজিদ কমিটির সভাপতি ও নিতপুর আলোর সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী জানান”নিতপুর মাস্টারপাড়ার এই তিন গম্বুজ মসজিদটি আমাদের পোরশাবাসীর গর্ব। আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি।”