1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যতক্ষণ পুরুষ ঘুমায়, ততক্ষণই হয়তো তার শান্তি। সাঁথিয়ার কাজীপুরে তিন বাড়িতে চুরি শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে পোরশার নিতপুর মাস্টারপাড়া তিন গম্বুজ মসজিদ নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ, প্রজ্ঞাপন জারি মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা নোচনাহার বাজারে জমে উঠেছে আমের হাট: বেচাকেনায় মুখর পোরশা পোরশার ঐতিহ্যবাহী পর্যটন স্পট রক্ষায় পুনর্ভবা নদীর ঘাটে স্থায়ী গাইড বাঁধের দাবি ​ পোরশায় কবর খুঁড়ে মিলল প্রাচীন পাথর, আত্মসাতের অভিযোগে উত্তেজনা পোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একব্যক্তি আটক

নোচনাহার বাজারে জমে উঠেছে আমের হাট: বেচাকেনায় মুখর পোরশা

নাইম স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার বাজারে এখন দিন-রাত চলছে আম কেনাবেচার ধুম। সময়ের সাথে সাথে এই বাজারটি এখন এলাকার অন্যতম বৃহত্তর আম বাজারে পরিণত হয়েছে। প্রতিদিন ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত স্থানীয় চাষি, বাগান মালিক ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকছে পুরো বাজার এলাকা।

​চলতি মৌসুমে নোচনাহার বাজারে বাহারি জাতের আম। বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে আম্রপালি, ব্যানানা ম্যাংগো, বাড়ি-4 এবং ল্যাংড়া জাতের আম। এছাড়াও স্থানীয় কিছু সুস্বাদু জাতের আমও বাজারে পাওয়া যাচ্ছে। চাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি আমের আকার ও রঙও বেশ আকর্ষণীয়।

​সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, প্রতিদিন শত শত অটো ভ্যান ও ট্রলিতে করে চাষিরা তাদের বাগানের তাজা আম বাজারে নিয়ে আসছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা আড়তদার ও পাইকাররা সরাসরি এখান থেকে আম সংগ্রহ করছেন।

​দাম নিয়ে চাষিদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিছু চাষি জানান, শুরুতে দাম কিছুটা কম থাকলেও বর্তমানে আমের মান অনুযায়ী ভালো দাম পাওয়া যাচ্ছে। অন্যদিকে পাইকারি ক্রেতারা বলছেন, নোচনাহার বাজারের আমের মান ভালো এবং যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক হওয়ায় তারা প্রতি বছরই এখান থেকে আম কিনতে আসেন।

​নোচনাহার বাজারকে কেন্দ্র করে স্থানীয় শত শত মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আম পাড়া, প্যাকেজিং, ক্যারেট তৈরি এবং পরিবহনের কাজে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় শ্রমিকেরা। বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা এবং যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​যদি আবহাওয়া স্বাভাবিক থাকে এবং বাজার দর এমন থাকে, তবে চলতি মৌসুমে নোচনাহার বাজারে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার আমের বাণিজ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আম চাষি আলহাজ্ব মোঃআশাদুর রহমান, আলহাজ্ব মোঃমন্টু জানান, এবার আম্রপালি আমের দাম ভালো ২৮শ থেকে ৩ হাজার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।