1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তাহেরপুর বাজারে নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ ‎ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

পোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নাইম স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। শুক্রবার সকাল ১০টায় ১৩টি স্টলে মেলার কার্যক্রম শুরু হলেও বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। পরে তিনি মেলায় অংশ গ্রহণকারী দুইজন শিক্ষক এবং তিনজন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন ‘স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিভা রয়েছে, তা এই মেলার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আর তাদের এই ছোট ছোট উদ্ভাবনই ভবিষ্যতে পরিবর্তনের বড় হাতিয়ার হবে। এসময় সহকারি কমিশানর (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, একাডেমি সুপারভাইজার কণক চন্দ্র রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। #

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।