1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যতক্ষণ পুরুষ ঘুমায়, ততক্ষণই হয়তো তার শান্তি। সাঁথিয়ার কাজীপুরে তিন বাড়িতে চুরি শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে পোরশার নিতপুর মাস্টারপাড়া তিন গম্বুজ মসজিদ নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ, প্রজ্ঞাপন জারি মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা নোচনাহার বাজারে জমে উঠেছে আমের হাট: বেচাকেনায় মুখর পোরশা পোরশার ঐতিহ্যবাহী পর্যটন স্পট রক্ষায় পুনর্ভবা নদীর ঘাটে স্থায়ী গাইড বাঁধের দাবি ​ পোরশায় কবর খুঁড়ে মিলল প্রাচীন পাথর, আত্মসাতের অভিযোগে উত্তেজনা পোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত পোরশা সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একব্যক্তি আটক

উপনির্বাচন পেছানোর দাবি বিএনপির

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১৫২ বার পড়া হয়েছে

আসন্ন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) ও যশোর-৬ (কেশবপুর) আসনে উপনির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি। দেশের এই কঠিন পরিস্থিতিতে নির্বাচনের করা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। আজ মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় দলটি।

নির্বাচন কমিশন থেকে বের হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, চলমান করোনা পরিস্থিতিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই কমিশনের কাছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছি। কমিশন নির্বাচন না পেছালে আমরা এতে অংশগ্রহণ করব না।

ইসি সচিবের সঙ্গে সাক্ষাতে সিইসি বরাবর লেখা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগের এক চিঠিও হস্তান্তর করেন মোয়াজ্জেম হোসেন আলাল। ওই চিঠিতে  ফখরুল বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ১৪ জুলাই জাতীয় সংসদের বগুড়া-১ ও যশোর-৬ আসনে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু আপনি অবহিত আছেন যে, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, দেশের উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থায় নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের দুটি আসনে আগামী ১৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গভীরভাবে ক্ষুব্ধ ও স্তম্ভিত। আমরা নির্বাচন কমিশনের উল্লিখিত উপনির্বাচনে ভোটগ্রহণের সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মনে করি।

চিঠিলে বিএনপি মহাসচিব বলেন, দেশে প্রতিদিন করোনায় হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। প্রতিনিয়ম মানুষ মারা যাচ্ছে। এমন সময় স্বাস্থ্যবিধির কথা বিবেচনা না করে নির্বাচন আয়োজন গ্রহনযোগ্য নয়।

বলা হয়, নির্বাচন কমিশনের এ ধরনের পদক্ষেপ জনস্বাস্থ্যের জন্য অত্যান্ত ক্ষতিকর ও চরম হুমকি স্বরূপ। সে কারণে জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব বিবেচনায় আমরা এ দুটি উপ-নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই জনস্বার্থ বিবেচনায় কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

এর আগে গত রবিবার (৫ জুলাই) বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে যশোর-৪ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।