1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

পোরশার ঐতিহ্যবাহী পর্যটন স্পট রক্ষায় পুনর্ভবা নদীর ঘাটে স্থায়ী গাইড বাঁধের দাবি ​

নাইম স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ পর্যটন স্পট নিতপুর পুনর্ভবা নদীর বিজিবি ক্যাম্প ঘাট এলাকাটি তীব্র নদী ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে।

প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙ্গন তীব্র আকার ধারণ করায় হুমকির মুখে পড়েছে সীমান্ত পাহারা ও স্থানীয় পর্যটকদের অন্যতম আকর্ষণীয় এই স্পটটি। ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় জরুরি ভিত্তিতে এখানে স্থায়ী ব্লক অথবা জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।

​​স্থানীয় সূত্রে জানা গেছে, পোরশা উপজেলার নিতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পুনর্ভবা নদীর ঘাট এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অত্যন্ত আকর্ষণীয়। প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত পর্যটক ও দর্শনার্থী এখানকার মনোরম দৃশ্য উপভোগ করতে আসেন। বিশেষ করে বিকেল বেলা এবং ছুটির দিনগুলোতে এখানে বিপুল মানুষের সমাগম ঘটে।

​কিন্তু গত কয়েক বছর ধরে নদী ভাঙ্গনের ফলে ঘাটের মূল অংশটি নদীগর্ভে বিলীন হতে চলেছে। বিজিবি ক্যাম্পের নিরাপত্তা ও পর্যটকদের যাতায়াতের প্রধান এই ঘাটটি রক্ষা করা না গেলে এই অঞ্চলের পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

​​নদী পাড়ের বাসিন্দা ও বেড়াতে আসা দর্শনার্থীদের মতে, প্রতি বছরই নদী ভাঙ্গনে ঘাটের পরিধি ছোট হয়ে আসছে। সাময়িকভাবে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘমেয়াদে কাজে আসছে না।

​”এটি আমাদের এলাকার একমাত্র বিনোদন ও পর্যটন কেন্দ্র। নদী ভাঙ্গনের কারণে ঘাটটি যেভাবে ধসে যাচ্ছে, তাতে দ্রুত স্থায়ী ব্লক বা জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণ না করলে ঐতিহ্যবাহী এই স্পটটি মানচিত্র থেকে হারিয়ে যাবে। আমরা সরকারের কাছে দ্রুত টেকসই ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।