1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা   কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ “সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন নারী মাদক কারবারি গ্রেফতার”

স্পেন নাকি আর্জেন্টিনা, শিরোপা কার হাতে উঠবে জানাল এআই

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা নামতে আর বাকি মাত্র একটি ম্যাচ। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তি স্পেন।

ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। কে জিতবে বিশ্বকাপ, কার হাতে উঠবে সোনালি ট্রফি—এ নিয়ে চলছে নানামুখী আলোচনা ও বিশ্লেষণ।

এই আলোচনায় যোগ দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলটও। তাদের পূর্বাভাস অনুযায়ী, শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে স্পেন।

কপিলটের বিশ্লেষণে বলা হয়েছে, ফাইনালে স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারাতে পারে। সম্ভাব্য গোলদাতাদের তালিকায় রয়েছে লামিনে ইয়ামাল ও মিকেল ওইয়ারসাবাল। পূর্বাভাস অনুযায়ী, ইয়ামাল ২৪ মিনিটে এবং ওইয়ারসাবাল ৭৮ মিনিটে স্পেনের হয়ে গোল করতে পারেন। অন্যদিকে আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে, লিওনেল মেসির নেওয়া পেনাল্টি থেকে।

শুধু ম্যাচের ফল নয়, সম্ভাব্য ম্যাচসেরার নামও জানিয়েছে কপিলট। গোলদাতাদের পরিবর্তে স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিকেই ম্যাচসেরা হওয়ার সম্ভাব্য দাবিদার হিসেবে দেখছে তারা। কপিলটের মতে, মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে দলের সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।