1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেসিদের কঠোর অনুশীলন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিউইয়র্ক ও নিউজার্সি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র ঝড়-বৃষ্টি বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতে বাধা সৃষ্টি করলেও, দমাতে পারেনি লিওনেল মেসি ও তার দলকে। পুরো অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা থাকা সত্ত্বেও, মুষলধারে বৃষ্টির মধ্যেই মাঠের অনুশীলন চালিয়ে যাওয়ার সাহসী সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা দল।

মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে রোববারের (১৯ জুলাই) মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে আলবিসেলেস্তেদের এই অনড় মনোভাব তাদের মানসিক প্রস্তুতিরই প্রমাণ দিচ্ছে।

ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে প্রথমে আউটডোর অনুশীলন স্থগিত করতে বাধ্য হয়েছিল আর্জেন্টিনা। তবে আকাশে বিদ্যুত চমকানো বন্ধ হওয়া মাত্রই অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে ভেজা মাঠে নেমে পড়ে পুরো দল। বৃষ্টির মধ্যেই তারা ফাইনালের শেষ মুহূর্তের ট্যাকটিক্যাল প্ল্যান ও ফিটনেস ড্রিল সম্পন্ন করে।

প্রতিকূল আবহাওয়া মোকাবেলায় দুই প্রতিযোগী দল সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছে। আর্জেন্টিনার ফুটবলাররা যখন ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন, তখন স্পেন দল তাদের আউটডোর অনুশীলন পুরোপুরি বাতিল ঘোষণা করে।

তীব্র ঠাণ্ডা ও বৃষ্টিতে খেলোয়াড়দের চোট বা অসুস্থতার ঝুঁকি এড়াতে লা রোজারা ইনডোরেই জিম ও হালকা ব্যায়াম করার সিদ্ধান্ত নেয়। প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে মেসিদের এই জেদ আর্জেন্টিনার শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।

৩৯ বছর বয়সে এসেও দলের সবার চেয়ে বেশি পরিশ্রম করে যাচ্ছেন লিও মেসি। চলতি টুর্নামেন্টের নকআউট পর্বের অতিরিক্ত সময়ের ম্যাচসহ প্রতিটি মিনিট মাঠে কাটিয়েছেন তিনি। এমন বৈরি আবহাওয়ার মাঝেও অধিনায়ককে কঠোর পরিশ্রম করতে দেখে উজ্জীবিত দলের তরুণ ফুটবলাররা।

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের চোখ যখন রোববারের ফাইনালের দিকে, তখন আর্জেন্টিনার এই ‘ঝড় জয়ী’ অনুশীলন সেশন একটি স্পষ্ট বার্তা দিচ্ছে—টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে কোনো বাধাই মানতে রাজি নন লিওনেল স্কালোনির শীষ্যরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।