1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাইম স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস. ২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

​এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস, পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আতিকুর রহমান, কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও বিভিন্ন দলের নেতাকর্মী স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

​সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস. ২৬ সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।