1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

ছায়ানীড়ের আয়োজনে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ‘ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ আগষ্ট) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিষ্টার গোলাম নবী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন জুয়েল, সমাজসেবী জয়িতা লুৎফা আক্তার মিতা, কবি ও সংগঠক বেগম রোকেয়া ইসলাম, শিক্ষক ও লেখক মাসুদা সুলতানা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল এবং নজরুল গবেষক, আইনজীবী ও প্রাবন্ধিক মো: আল রুহী।

কর্মশালার মূল আলোচক ছিলেন বাংলা ভাষার ফেরিওয়ালা ও ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এম. এম. আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক।

কর্মশালায় বাংলা ভাষার শুদ্ধ চর্চা, ভাষার ইতিহাস-ঐতিহ্য এবং ভাষার সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল ছায়ানীড়। আয়োজকরা জানান, বাংলা ভাষা ও সাহিত্যচর্চা বিস্তারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।