1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা   কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ “সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন নারী মাদক কারবারি গ্রেফতার”

এমপি ফজলে হুদা বাবুলের আবেদনে আমনুরা-বদলগাছী-আক্কেলপুর রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে বদলগাছী হয়ে জয়পুরহাটের আক্কেলপুর পর্যন্ত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ।

প্রস্তাবিত রেললাইনটি নির্মিত হলে নওগাঁর কৃষিপণ্য দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে রাজধানী ঢাকায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য বাজার ও দ্রুত পরিবহনের সুবিধা পাবেন। একই সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষও নওগাঁর তাজা কৃষিপণ্য তুলনামূলক কম সময়ে ও সূলভ মূল্যে কিনতে পারবেন।

এছাড়া রেলপথে কৃষিপণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হলে পরিবহন ব্যয় কমার পাশাপাশি পণ্যের সরবরাহ ব্যবস্থাও আরও সহজ ও কার্যকর হবে। ফলে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা—সব পক্ষই এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিনের রেল যোগাযোগের দাবির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই নির্দেশকে বদলগাছীসহ নওগাঁ অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা। দ্রুত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করে রেললাইন নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।