1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ আটক ৩ বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক মিঠামইনে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যান্টিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সহ নতুন কুঁড়ির সূচনা অনুষ্ঠান পোরশায় জাতীয় যুব দিবস পালন দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তাহেরপুর বাজারে নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি রাজবাড়ী: 

‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানে তুষার মণ্ডলের বসতবাড়ি থেকে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তুষার মণ্ডল (২৩) ও নুর মোহাম্মদ শেখ (৩৭) নামে দুইজনকে আটক করা হয়।
‎
‎আটক তুষার মণ্ডল গোবিন্দপুর গ্রামের জহেদ আলী মণ্ডলের ছেলে এবং নুর মোহাম্মদ শেখ বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামের সিরাজ শেখের ছেলে।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তুষার মণ্ডলের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।