1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় সঞ্চিত টাকা ফেরত চাওয়ায় জাকির হোসেন (৫০) নামের এক ক্ষুদ্র আমানতকারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে অগ্নিশিখা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড -এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​​স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার ছয়তালা ইস্টার্ন হাউজিং এলাকায় অবস্থিত ওই সমিতিতে দীর্ঘ দিন ধরে নিজের কষ্টার্জিত টাকা জমিয়ে আসছিলেন ভুক্তভোগী জাকির। সম্প্রতি তার জমানো টাকার প্রয়োজন হওয়ায় তিনি সমিতির অফিসে যান। সেখানে পাওনা টাকা ফেরত চাইলে সমিতির মালিক পলাশ (৩৫) ও কর্মচারী রাজু (২৮) তার ওপর চড়াও হন। একপর্যায়ে তারা তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরিক লাঞ্ছিত করেন।

​​আহত জাকির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন,তিল তিল করে জমানো নিজের টাকা ফেরত চাওয়া কি অপরাধ। এই নামধারী সমিতিগুলো সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। টাকা চাইলে তারা এখন গুণ্ডামি করছে।

​​এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তালেব জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনুমোদনহীন ও নামসর্বস্ব ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিগুলোর দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সঞ্চয়ের নামে আমানত সংগ্রহ করে গ্রাহকদের হয়রানি ও মারধর করার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।