1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির পীরগঞ্জ পৌরসভার ডেঙ্গু ও পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বাইসাইকেলসহ ১ জন আটক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক অষ্টগ্রামে জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওসি, সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক দিনাজপুর বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, সরকারি-বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা ‎বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম-সেবা পদক পেয়েছেন। ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদক দেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ফয়েজুল কবিরের হাতে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত জীবনে তাঁর দীর্ঘদিনের দক্ষতা, দায়িত্ববোধ ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানানো হয়।ফয়েজুল কবিরের এ অর্জনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। আরএমপির ইউনিট প্রধান হিসেবে তাঁর এ সম্মাননা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।#

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।