1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

আবুল হোসেন,স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল গতকাল ২০শে সেপ্টেম্বর রাত ৮টা দিকে নাচোল পৌর এলাকার শেষ সীমানায় নাচোল- রাজবাড়ী সড়কের সূর্যপুর মোড়ের আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম তাদের ভাড়া দেওয়া তুলার ব্যবসায়ী আব্দুলের ভাড়া দোকানের সামনে বয়স্ক লোকের সন্দেহজনক অবস্থান চ্যালেঞ্জ করে ওই গাঁজা ব্যবসায়ীকে ধরে রেখে থানাপুলিশকে খবর দেন। খবর পেয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত(৯কেজি গাঁজা)সহ ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞেসাবাদ করেন। থানায় আটক শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের নজরুল ইসলামের স্বীকারোক্তি মতে রাত ১১টার দিকে পুলিশ সুপারের নির্দেশে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে
পূণরায় সূর্যপুর গ্রামের তুলা ব্যবসায়ী আব্দুলের ভাড়া ঘর থেকে চাঁপাইনবাগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের উপস্থিতে আরও ৪কেজি ৯শ’ গ্রামসহ মোট ১৩.৯ কেজি গাঁজা উদ্ধার করেন।

এ বিষয়ে ওসি জানান,পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে নাচোল থানা পুলিশ কর্তৃক ১৩.৯ কেজি গাজা উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২০শে সেপ্টেম্বর রাত ৮টা থেক রাত ১১টা পর্যন্ত নাচোল থানাধীন সূর্যপুর-মুরাদপুর এলাকায় এই অভিযানে পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়, অফিসার ইন চার্জ জনাব সুকোমল চন্দ্র দেবনাথ ও এস আই জিয়াউর রহমানসহ নাচোল থানার ১১ জন অফিসার এই অভিযানে সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদেরকে সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।
তুলার দোকানের আড়ালে মাদক ব্যবসায় জড়িত সূর্যপুর গ্রামের তুলার ব্যবসায়ী আব্দুল(৫২) ও শিবগঞ্জ থানার একজনসহ মোট দু’জন পলাতক রয়েছে। এব্যাপারে নাচোল থানায় আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ও আটক আসামীকে আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।