1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক – ১১ নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে পোরশায় সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ঘর মেরামতের সময় প্রতিবেশীর হামলায় বৃদ্ধ আহত, মাথায় একাধিক সেলাই

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে বসতবাড়ির সীমানা বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছেন মো. আব্দুল হাই তালুকদার নামে এক ব্যক্তি। হামলায় তাঁর মাথা ও কপাল ফেটে রক্তপাত হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ক্ষতস্থানে একাধিক সেলাই লেগেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাইয়ের সঙ্গে প্রতিবেশী মো. বিশা তালুকদারের পরিবারের দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর আগেও সামান্য বিষয় নিয়ে একাধিকবার দুই পরিবারের মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। গ্রাম্য সালিশের মাধ্যমে মুরুব্বিরা বেশ কয়েকবার বিষয়টি সমাধানের চেষ্টা করলেও বিশার পরিবার তা অমান্য করে আসছিল এবং ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

​ঘটনার দিন গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আব্দুল হাই তাঁর বসতবাড়ির একটি পুরনো ঘর মেরামতের অংশ হিসেবে খুঁটি পরিবর্তন শুরু করেন। এ সময় বিশার বড় ছেলে ফিরোজ ও মানিকসহ পরিবারের কয়েকজন নারী সদস্য লাঠিসোটা নিয়ে এসে কাজে বাধা দেন। বাড়িতে একা থাকা আব্দুল হাই এ ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষরা তাঁর ওপর চড়াও হয় এবং কাঠের বাটাম ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে ফিরোজ কাঠের বাটাম দিয়ে আব্দুল হাইয়ের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।​পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর ক্ষতস্থানে সেলাই প্রদানসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত রয়েছেন।

​ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, বিশার পরিবার এলাকায় ঝগড়াটে ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। দফায় দফায় সীমানা নির্ধারণ করে দেওয়ার পরও তারা অন্যায্যভাবে তাদের জায়গায় কাজ করতে গেলে বাধা দেয় এবং প্রতিবাদ করলেই মারধর করে। তারা এ ঘটনার সুষ্ঠু ও ন্যায্য বিচার দাবি করেছেন।

​এদিকে, এ ঘটনার পর এলাকা জুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এ ধরনের পুনরাবৃত্তিমূলক সহিংস ঘটনার স্থায়ী সমাধান চান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি কিংবা গ্রাম্য বিচারের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।