1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

পোরশায় ৬০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

নাইম স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে সরকারি চাল (জিআর) বিতরণ করা হয়েছে। ২৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল সুষ্ঠু ও সুন্দর পরিবেশে তুলে দেওয়া হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান টিটু, নিতপুর এলএসডি-র ওসি মোঃ রিয়াজুল ইসলাম এবং পোরশা থানা যুবদলের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন চৌধুরী।

​এছাড়াও ৫নং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোদাসের হোসেন, নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম মাস্টার, নিতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার আলী, যুবদল নেতাসহ সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।