1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেনের সভাপতিত্বে অধিবেশনে সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ শাহীন আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে হাতপাখার প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু। এছাড়া জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদসহ শুরা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে শুরা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়। এতে মুফতী আব্দুস সবুরকে সভাপতি, মুহাম্মদ শাহীন আলমকে সেক্রেটারি এবং লিয়াকত আলী পর্বতকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।