1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

নান্দনিক,আধুনিক ও জনবান্ধব কুলঞ্জ ইউনিয়ন গড়ার প্রত্যয়- মো: জাকারিয়া আহমেদ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের

দিরাই উপজেলার ৯ নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সমাজসেবক মো: জাকারিয়া আহমেদ একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “ছোটবেলা থেকেই কুলঞ্জ ইউনিয়নের প্রতিটা মানুষকে নিজের আপনজন হিসেবে চিনি । নিজের জন্য নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

মো: জাকারিয়া আহমেদ মনে করেন, দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রতি টা এলাকার চিত্র বদলে দেওয়া সম্ভব। তিনি শিক্ষা,স্বাস্থ্যসেবা,যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন “আমার পরিবারের কাছ থেকে মানুষের পাশে থাকার শিক্ষা পেয়েছি। সেই ধারাবাহিকতা ধরে রেখে কুলঞ্জ ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন সময়ে রাস্তাঘাট মেরামত ও মসজিদ মাদ্রাসায় উন্নয়নে অল্প করে হলেও নিজেকে সম্পৃক্ত রাখছেন নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ, সরকারি সুযোগ-সুবিধার সঠিক বাস্তবায়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন,কুলাঞ্জ ইউনিয়ন সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসায় একটি উন্নত, সমৃদ্ধ, সুশাসিত ও মানবিক ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।