1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উদযাপিত

নাইম স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে নিতপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রাটি শুরু হয়।

​রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, গীতা পাঠ, হরিনাম সংকীর্তন এবং বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। এরপর ভক্তদের উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত পরিবেশে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ সুসজ্জিত রথে আরোহণ করানো হয়।

​দুপুরে রথের দড়ি টানার মধ্য দিয়ে মূল শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়—এই বিশ্বাস থেকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও ভক্তবৃন্দ রথের দড়ি টেনে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে যান।

​শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি শ্রী. নিতাই চন্দ্র ঋষি সাধারণ সম্পাদক শ্রী. গৌড় চন্দ্র ঋষি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

​রথযাত্রা আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সার্বিক নিরাপত্তায় উৎসবস্থলে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।