1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পোরশায় জাতীয় যুব দিবস পালন দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তাহেরপুর বাজারে নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ ‎ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

ফুলগাজীর আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধ:

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের সার্বিক তত্ত্বাবধানে সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। গত ২৭ জুলাই বিকালে আনন্দপুর বাজারে এ মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালি টি আনন্দপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাওলানা ইমদাদুল হক, আনন্দপুর উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পর্ষদের সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম।
ফেনী জেলা ওলামা দলের সদস্য মোহাম্মদ আরিফুর রহমান,
ফুলগাজী থানার ওসি শাহিন মিয়া বলেন তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণ, বিশেষ করে যুবসমাজ ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ছাত্র-যুবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।