
গত ২৩ শে আগস্ট “জনতার কন্ঠ নিউজ” অনলাইন পোর্টালে” বাগমারা উপজেলা কৃষি অফিসার, রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক
মোয়াজ্জেম হোসেনকে সাথে নিয়ে বাগমারা কৃষি অফিসে গাছ বিতরণ করছে ” এরকম একটা শিরোনামে যে সংবাদটি প্রচার করা হয়েছে তা আমার দৃষ্টি বছর হয়েছে।
সেখানে মোয়াজ্জেম হোসেনকে ভবানীগঞ্জ পৌরসভার
৫নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক
মোঃ আব্দুর রাজ্জাক মোয়াজ্জেম হোসেন এর হাত থেকে চারা গাছ কেড়ে নেন এবং দ্বিতীয়বার ভবানীগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সাজেদুর রহমান সান্টু মোয়াজ্জেম হোসেন হাত থেকে গাছ কেড়ে নিয়েছিলেন এবং তাকে ওই প্রোগ্রাম থেকে সরে যেতে বলেছিলেন কিন্তু মোয়াজ্জেম হোসেন ওখান থেকে সরে না গিয়ে সবার সাথে ছবি তোলেন। যা আমার অজান্তেই ঘটনাটি ঘটেছে সেখানে ইন্তেফা কীটনাশক কোম্পানির চারা গাছ বিতরণ অনুষ্ঠানে আমি প্রধান অতিথি ছিলাম এবং গাছের চারা বিতরণকৃত তালিকায় মোয়াজ্জেম হোসেন এর নাম ছিল না। সুতরাং আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ আব্দুর রাজ্জাক
উপজেলা কৃষি অফিসার
বাগমারা রাজশাহী।