1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

পোরশায় শরিকানা পুকুরে বিষ দিয়ে মাছ নিধন,প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় রাতের আঁধারে একটি শরিকানা পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে পুকুরে থাকা প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে বলে জানা গেছে।

​সোমবার (৩১ আগস্ট) সকালে পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছি কাতিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী নুর হোসেন (পিতা: মৃত আক্তার হোসেন) জানান, তাদের প্রায় ৪০ শতাংশের পৈত্রিক সম্পত্তির এই শরিকানা পুকুরটিতে তারা দাদার আমল থেকেই ঐতিহ্যগতভাবে মাছ চাষ করে আসছেন। হঠাৎ সোমবার সকালে বাড়ির পাশে অবস্থিত পুকুরটিতে গিয়ে দেখেন বিপুল পরিমাণ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে।

​নুর হোসেনের ধারণা, পূর্ব শত্রুতার জেরে কে বা কারা রাতের কোনো এক সময়ে পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে। এতে পুকুরের চাষ করা রুই, কাতলা, মৃগেলসহ অন্যান্য জাতের মাছ মরে গিয়ে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।

​এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পোরশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।