1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

অনলাইন প্রতারণা বাড়ছে, পোরশাবাসীকে পুলিশের সতর্কতা

নাইম স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় বিভিন্ন কৌশলে আর্থিক ও অনলাইন প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক করেছে থানা পুলিশ। প্রতারক চক্র বিভিন্ন পরিচয়ে ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

পোরশা থানা সূত্রে জানা যায়, প্রতারকরা কখনো আত্মীয়, কখনো পুলিশ, ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, মোবাইল অপারেটরের কর্মী কিংবা পরিচিত ব্যক্তি সেজে ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করছে। পরে নানা অজুহাতে টাকা অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য দাবি করছে।

এ পরিস্থিতিতে পোরশা থানা পুলিশের পক্ষ থেকে আর্থিক লেনদেন ও অনলাইন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আর্থিক লেনদেনে সতর্কতা: অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক নম্বরের অনুরোধে বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যাংকের মাধ্যমে কোনো টাকা না পাঠাতে বলা হয়েছে।

গোপন তথ্য শেয়ার না করা: OTP, PIN, ব্যাংক হিসাবের তথ্য ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্বপূর্ণ তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতা: ফেসবুক-মেসেঞ্জারে ভুয়া আইডি, লোভনীয় অফার বা আকর্ষণীয় প্রস্তাবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
অনলাইন কেনাকাটায় সতর্কতা: পণ্য বা সেবা কেনার আগে বিক্রেতার পরিচয় ও বিশ্বস্ততা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কোনো সন্দেহজনক ফোনকল পেলে কিংবা প্রতারণার শিকার হলে দ্রুত পোরশা থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। পোরশা থানার মোবাইল নম্বর ০১৩২০-১২৩৮৫০। এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ বলেন, “প্রতারণা প্রতিরোধে মানুষের সামান্য সতর্কতাই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা। পোরশাবাসীকে সচেতন ও নিরাপদ রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।