1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

সাপাহার সীমান্তে রাধা-রানীর কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি ব্যাটালিয়ন)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে হাপানিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফজলেপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ফজলেপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি সীমান্তপথে দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধার করা মূর্তিটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।