1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা   কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ “সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন নারী মাদক কারবারি গ্রেফতার”

অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত এডিশনাল পিপি মিজানুর রহমানের মৃত্যু

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গাজীপুর জজ কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান মারা গেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কের ভাতশালা এলাকার ২২ মিটার ব্রিজের কাছে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মিজানুর রহমান গাজীপুর জজ কোর্টের এডিশনাল পিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার দক্ষিণ সালনা গ্রামের বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ভাতশালা এলাকায় ২২ মিটার ব্রিজের কাছে পিকআপের সঙ্গে অটোরিকশা এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমানসহ তিন আইনজীবী ও অটোরিকশাচালক স্বাধীন মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পিকআপচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অন্যরা হলেন, অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট মহসিন রেজা এবং অটোরিকশাচালক স্বাধীন মিয়া (২৫)। স্বাধীন মিয়া মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

অষ্টগ্রাম থানা পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পিকআপচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে অষ্টগ্রাম থানা পুলিশের এস আই রিপন কুমার পাল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।