1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ পৌরসভার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এসিল্যান্ড মিজানুর রহমান পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ আটক ৩ বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক মিঠামইনে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যান্টিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সহ নতুন কুঁড়ির সূচনা অনুষ্ঠান পোরশায় জাতীয় যুব দিবস পালন দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

ভবানীগঞ্জ পৌরসভার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এসিল্যান্ড মিজানুর রহমান

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে কাজের সূচনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে অন্তর্ভুক্ত চারটি সড়কের নির্মাণ ও সংস্কারকাজের অগ্রগতি ঘুরে দেখেন। পরিদর্শনকালে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে সড়ক উন্নয়নকাজের আনুষ্ঠানিক সূচনা করেন পৌর প্রশাসক।

পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া জানান, প্রকল্পটির আওতায় মোট চারটি সড়কে ২ দশমিক ৬০ কিলোমিটার আরসিসি, ৫ দশমিক ৪৪ কিলোমিটার বিটুমিনাস কার্পেটিং এবং ০ দশমিক ১২ কিলোমিটার ইউনিব্লক রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভবানীগঞ্জ ব্র্যাক মোড় থেকে বাগমারা হয়ে সাদোপাড়া দিয়ে শিবজাইট পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ। একই ওয়ার্ডে ভবানীগঞ্জ-তাহেরপুর সড়কে নতুন পৌরভবনসংলগ্ন বিটুমিন রাস্তা থেকে গোলামের বাড়ি পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ করা হবে।

এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ডে দর্গামাড়িয়া মোড় থেকে দর্গামাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে শিবজাইট বাজার পর্যন্ত সড়কের পাশে প্রটেকশন ওয়াল ও ক্রসড্রেন নির্মাণসহ বিটুমিনাস কার্পেটিংয়ের কাজ রয়েছে। অন্যদিকে ৯ নম্বর ওয়ার্ডে বাগমারা ব্রিজ থেকে শিবজাইট বিসি রোড পর্যন্ত সড়ক কার্পেটিং করা হবে।
এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, উপসহকারী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উন্নয়নকাজের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, ভবানীগঞ্জ পৌরসভার যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বেশ কয়েকটি সড়কের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজ সম্পন্ন হলে পৌরবাসীর পাশাপাশি বাগমারার পূর্ব ও উত্তরাঞ্চলের মানুষের চলাচলে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, সড়ক যোগাযোগ উন্নত হলে উপজেলা থানা ও হাসপাতালে যাতায়াত সহজ হবে। এতে সাধারণ মানুষ দ্রুত পুলিশি ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।